মতিঝিলে বাসের ধাক্কায় প্রাণ গেলো ট্রাকচালকের

সময় ট্রিবিউন ডেস্ক: | ১০ মার্চ ২০২৩, ২২:১৮

সংগৃহীত ছবি

রাজধানীর মতিঝিলে সেঁজুতি বাসের ধাক্কায় আব্দুল জলিল (৪৫) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ মার্চ) দিনগত রাত পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে রাত সোয়া একটায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল জলিলের ট্রাকচালকের সহকারী আলামিন বলেন, আমার ওস্তাদ শাহ সিমেন্ট কোম্পানির ট্রাকের চালক ছিলেন। রাতে মতিঝিল বিদ্যুৎ অফিসের সামনে শাহ সিমেন্ট কোম্পানির গাড়িতে রেখে হেঁটে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির সেঁজুতি পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ওস্তাদ গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানায় ওস্তাদ মারা গেছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি মতিঝিল থানাকে জানানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর