মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১১ স্টেশন খুলছে ১৫ মার্চ

সময় ট্রিবিউন ডেস্ক | ১০ মার্চ ২০২৩, ০৪:৩৭

সংগৃহীত
দেশের প্রথম মেট্রোরেলের (এমআরটি লাইন-৬) আওতাধীন মিরপুর ১১ ও কাজীপাড়া মেট্রো স্টেশন আগামী ১৫ মার্চ থেকে চালু হচ্ছে।
 
আজ বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের কার্যালয়ে মাসিক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির এ তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক। 
 
এম এ এন সিদ্দিক বলেন, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা মার্চের মধ্যেই উত্তরা থেকে আগারগাঁও অংশের নয়টি স্টেশনের সবগুলো স্টেশন চালু করব। এর অংশ হিসেবে আমরা আগামী ১৫ মার্চ কাজীপাড়া ও মিরপুর-১১ স্টেশন চালু করব। আর চলতি বছরের জুলাই থেকে পুরোদমে শুরু হবে মেট্রোরেল চলাচল। ভোর থেকে মাঝরাত পর্যন্ত বিরতিহীনভাবে ট্রেন চলবে।
 
তিনি আরো বলেন, চলতি মাসের শেষ সপ্তাহে উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়ায় স্টেশন দুটি যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে। আগামী জুলাই মাসে সকাল থেকে রাত পর্যন্ত এ সেবা চালু করা হবে।  
 
সদ্য চালু হতে যাওয়া দুই স্টেশন মিলিয়ে ওই দিনের পর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে মোট সাতটি স্টেশন চালু হবে। 
 
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, মেট্রোরেল লাইন-৬ এর আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজ শেষ পর্যায়ে রয়েছে। স্টেশনের কাজও প্রায় শেষ। এক্সিট ও এন্ট্রির নির্মাণ কাজ চলছে।
 
এর আগে, ১ মার্চ মেট্রোরেলের পঞ্চম স্টেশন হিসেবে মিরপুর ১০ স্টেশন চালু হয়। তারও আগে ভাষার মাস ফেব্রুয়ারিতে চতুর্থ স্টেশন হিসেবে যাত্রী চলাচলের জন্য চালু হয় ‘উত্তরা সেন্টার’। গত ১৮ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এ স্টেশন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর