বিএসএমএমইউতে চিকিৎসা নিলেন ড. মোমেন

সময় ট্রিবিউন | ৭ সেপ্টেম্বর ২০২২, ০৭:২৮

সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিয়েছেন।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) তিনি বিএসএমএমইউতে গিয়ে এ চিকিৎসা নেন। বিএসএমএমইউয়ের এক কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি জানান, বিএসএমএমইউয়ের অধ্যাপক ডা. ফজলুর রহমানের কাছে চিকিৎসা নেন ড. মোমেন। তার কয়েকটি টেস্ট করানো হয়। এসব টেস্টের রিপোর্ট বুধবার (৭ সেপ্টেম্বর) দেওয়া হবে। সে মোতাবেক চিকিৎসা নেবেন ড. মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা যায়, শারীরিক অসুস্থার কারণেই সোমবার (৫ সেপ্টেম্বর) ভারত সফরে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যেতে পারেননি ড. মোমেন। সরকারপ্রধানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সফরে না যাওয়া বিরল ঘটনা।

যদিও মোমেনের প্রধানমন্ত্রীর সঙ্গে নয়াদিল্লি যাওয়ার বিষয়টি চূড়ান্তই ছিল। এমনকি সফরের আগের দিন রোববার (৪ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে খোদ পররাষ্ট্রমন্ত্রীই জানিয়েছিলেন, তিনিও সফরে যাচ্ছেন।

তবে শেষ মুহূর্তে এ অসুস্থতার কারণেই তিনি সফরে যেতে পারেননি বলে জানানো হয় সরকারের তরফ থেকে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর