স্বস্তির বৃষ্টিতে জলাবদ্ধতায় অস্বস্তি

সময় ট্রিবিউন | ৬ সেপ্টেম্বর ২০২২, ০৫:২০

সংগৃহীত

প্রতিদিনই বাড়ছে উষ্ণায়ন। বাড়ছে গরমের তীব্রতা। সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে প্রখরতা দেখাচ্ছে সূর্যের তেজ। এতে নগরজীবনে অস্বস্তি সবচেয়ে বেশি। বিশেষত রাজধানী ঢাকার মতো জনবহুল নগরীতে তীব্র গরমে নাভিশ্বাস ওঠে মানুষের। ইট-পাথরের উঁচু উঁচু ভবনে মোড়ানো এই শহরে তাই এক পশলা বৃষ্টি যেন খানিক শান্তি আর স্বস্তিরই বারতা। এতে বিড়ম্বনাও কম নেই। আর সেটা মূলত জলাবদ্ধতা নিয়ে।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে ঢাকার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। ছিল না রোদের প্রখরতা। দুপুর ২টার পর শুরু হয় বৃষ্টি। ক্রমে তা ভারি হতে থাকে। তাতে শুষ্ক-রুক্ষ শহরটা যেন নিমেষে প্রাণ ফিরে পায়। ধুলোজীর্ণ সবুজ পাতারা ফিরে স্বরূপে।

কিন্তু পরক্ষণেই চোখে পড়ে ভোগান্তির চিত্র। মাত্র আধা ঘণ্টার বৃষ্টিতেই রাজধানীর বেশ কিছু এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। বিশেষ করে ব্যস্ততম এলাকা ফার্মগেট ছাড়াও গ্রিন রোড, পান্থপথ, শুক্রবাদ, রাজার বাজা, কাকরাইল, মালিবাগ, বনশ্রী এলাকার অলিগলিতে পানি জমতে দেখা যায়। কোথাওবা ছিল হাঁটু পানি। এতে অফিস-কর্মস্থল থেকে বিকেলে ঘরমুখো মানুষদের পোহাতে হয় চরম ভোগান্তি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের