পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

সময় ট্রিবিউন | ৯ মে ২০২১, ১৭:৩০

ছবি: ইন্টারনেট

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে আবারো বন্ধ হয়ে গেছে ফেরি চলাচল। আজ রবিবার (৯ মে) সকাল সাড়ে ৭টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এর ফলে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে অনেক মানুষ।

ঘাটে অনেক যাত্রী ফেরিপারের অপেক্ষায় পন্টুনে অপেক্ষা করছে। দূরপাল্লার যানবাহনসহ আন্তজেলা গণপরিবহন চলাচল বন্ধ থাকায় ভেঙে ভেঙে যে যার মতো গাড়িতে করে ঘাটে এসে পারের অপেক্ষায় রয়েছে।
এর আগে গতকাল শনিবারও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ঈদে ঘরমুখী মানুষের ঢল নামে। দুপুরে ফেরি চলাচল শুরু হলে ভিড় কিছুটা কমতে থাকে।

যাত্রীদের অভিযোগ, 'গভীর রাতে পূর্ব ঘোষণা ছাড়া বিআইডাব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি বন্ধ করে দেওয়ায় তাদের এ দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিষয়টি জানা থাকলে অবশ্যই তারা বের হতেন না।ঢাকা থেকে দেশের দক্ষিণাঞ্চলগামী কয়েকজন যাত্রী জানান, তাঁরা পরিবার নিয়ে সকালে ঘাটে এসে পারের অপেক্ষায় রয়েছেন। ফেরি বন্ধের বিষয়টি তারা জানতেন না। এখন ঘাটে এসে দুর্ভোগের মধ্যে পড়েছেন।

ঘাট কর্তৃপক্ষের দাবি, লকডাউনের শুরু থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল সীমিত করা হয়েছে। শুধু জরুরি যানবাহন ছাড়া কিছুই পারাপার করা হচ্ছে না।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের