সীমান্তে গোলাবর্ষণের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ফের তলব

সময় ট্রিবিউন | ৫ সেপ্টেম্বর ২০২২, ০১:১২

সংগৃহীত

আবারও মিয়ানমারের সেনাদের গোলা বাংলাদেশ সীমান্তের ভেতরে পড়ার ঘটনায় রোববার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দেশটির রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদও জানিয়েছে ঢাকা। গত কয়েক সপ্তাহের মধ্যে মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব করার এটি তৃতীয় ঘটনা।

শনিবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় মিয়ানমারের যুদ্ধবিমান দেশের আকাশসীমা লঙ্ঘন করে এবং গোলাবর্ষণ করে। মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মিয়া মো. মাইনুল কবির রাষ্ট্রদূতের কাছে ঘটনার বিস্তারিত জানতে চান।

এ সময় তিনি অত্যন্ত কড়া ভাষায় ঘটনার প্রতিবাদ জানান এবং রাষ্ট্রদূত একটি প্রতিবাদ নোটিশ দেন। মিয়ানমারের রাষ্ট্রদূত দাবি করেন, ঘটনাগুলোর বিষয়ে বিস্তারিত কিছু জানেন না তিনি। ঢাকার বক্তব্য মিয়ানমার সরকারের নজরে আনা ও সীমান্তের পরিস্থিতি জানার চেষ্টা করবেন বলে আশ্বাস দেন রাষ্ট্রদূত।

গত কয়েক সপ্তাহের মধ্যে মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব করার এটি তৃতীয় ঘটনা। এর আগে গত ২৮ আগস্ট সীমান্তে মিয়ানমারের মর্টারের গোলা পড়ার ঘটনার জন্য রাষ্ট্রদূত তলব করা হয়। এর প্রায় ১০ দিন আগে একই ধরনের ঘটনার জন্যও তাকে তলব করা হয়।

গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রু সীমান্তে মিয়ানমার সীমান্তের ওপারে সেনাবাহিনীর দুটি যুদ্ধবিমান এবং দুটি ফাইটিং হেলিকপ্টার টহল দেয়। সে সময় তাদের যুদ্ধবিমান থেকে প্রায় ৮-১০টি গোলা ছোড়া হয়। এ ছাড়া হেলিকপ্টার থেকেও আনুমানিক ৩০ থেকে ৩৫টি গুলি করতে দেখা যায়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর