সব রেকর্ড ভেঙে ডেঙ্গুতে সর্বোচ্চ আক্রান্ত

আফিফ আইমান | ৩০ আগষ্ট ২০২২, ২১:০৯

সংগৃহীত

সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২০১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এটি এখন পর্যন্ত এ বছরে একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ৬৬৮ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। আর এ বছর এখন পর্যন্ত মারা গেছেন ২০ জন।

সোমবার (২৯ আগস্ট) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ২৩ আগস্ট একদিন ১৫৩ জন, ২৪ আগস্ট ১৬৫ জন, ২৫ আগস্ট ১৮০ জন আক্রান্ত হয়। তবে সবশেষ ২৪ ঘণ্টায় আগের সব শনাক্তকে ছাড়িয়ে গেছে।

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১৪৯ জনই ঢাকার বাসিন্দা। এ সময় ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হন ৫২ জন। বর্তমানে দেশের ৬৬৮ ডেঙ্গু রোগীর ৫৫১ জনই ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আর ঢাকার বাইরে রয়েছেন ১১৭ জন।

মোট ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫ হাজার ৫ জন। তাদের মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৪ হাজার ১৩২ জন এবং ঢাকার বাইরে ৮৭৩ জন।

অন্যদিকে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের