পাওনা টাকা না দেওয়ার অভিযোগ বসুন্ধরার বিরুদ্ধে

সময় ট্রিবিউন | ৮ মে ২০২১, ২০:৫৫

ছবিঃ সংগৃহীত

বিতর্ক যেনো পিছুই ছাড়ছে না বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের। সম্প্রতি গুলশানের একটি অভিজাত ফ্ল্যাট থেকে কলেজ ছাত্রী মোসারাত জাহান মুনিয়া'র ঝুলন্ত লাশ উদ্ধারের পর থেকেই নতুন করে সমালোচনায় আসেন বসুন্ধরার এমডি আনভীর। দেশব্যাপী সমালোচনার কেন্দ্রে চলে আসেন তিনি।

একে একে তার বিপক্ষে মুখ খুলতে শুরু করেছেন অনেকেই। তাদের মধ্যে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়া লিমিটেড-এর অনেকেই রয়েছেন। রয়েছেন বেশ কয়েকজন সাংবাদিকও।

সম্প্রতি আরও একজন সাংবাদিক এমন অভিযোগ করে ফেসবুকে স্টেটাস দিয়েছেন। ঢাকায় কর্মরত সাংবাদিকদের ফেসবুক গ্রুপ, "Our Media, Our Right" নামক ফেসবুক গ্রুপে ওই সাংবাদিক তার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা বর্ণনা করেন। ২০১৮ সালে তিনি বসুন্ধরা গ্রুপের দৈনিক পত্রিকা "কালের কণ্ঠ" থেকে ইস্তফা দেন। সেখানে তার সাড়ে আট বছরের পাওনা বকেয়া রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুক স্টেটাসে তিনি কালের কণ্ঠের একজন সম্পাদকের নামও উল্লেখ করেন যার কাছে তিনি পাওনার জন্য গেলেও কাজ হয় নি। শেষে সেই সম্পাদককেও কালের কণ্ঠ থেকে করুনভাবে বিদায় নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

অভিযোগকারী উক্ত সাংবাদিকের ফেসবুক স্ট্যাটাস টি পাঠকদের সুবিধার্থে হুবহু তুলে ধরা হলো-

"বসুন্ধরা গ্রুপের উচিত আমার সহ কালের কণ্ঠের অগণিত সংবাদকর্মীর পাওনা মিটিয়ে দেয়া। আমি ২০১৮ সালের ফেব্রুয়ারি চাকরি ছেড়ে প্রথম আলোতে জয়েন করি। তারপর গত ডিসেম্বর সেখান থেকে ছেড়ে ফেব্রুয়ারিতে দেশ রূপান্তরে জয়েন করেছি।

বসুন্ধরার সারা শরীর ভরা কলিজা, হাজার কোটি টাকার মালিক থাকার পরও সাড়ে আট বছরের চাকরির পাওনা তারা আমাকে দেয় নি। টাকাগুলো ব্যাংকে থাকলে ইন্টারেস্ট বাড়ত, আর যদি কখনো দেয় মূল্যস্ফিতির হিসাবে টাকা নাই হয়ে যাবে। তবে আমার ধারনা বসুন্ধরা আমাকে পাওনা দেবেনা। এটা অত্যন্ত গর্হিত কাজ। আপনারা গর্ভবতী হন, বাচ্চা পয়দা করেন কোনো আপত্তি নেই। আমার মত যারা টাকা পাবে তাদের পাওনা দিয়ে দেন।

এর আগে কালের কণ্ঠের ভারপ্তাপ্ত সম্পাদক মোস্তফা কামালের কাছে পাওনা চাইলে তিনি তাইরে নাইরে করতেন। কামাল ভাইকে কিন্তু ইজ্জত হারায়া কালের কণ্ঠ থেকে বিদায় নিতে হইছে। ফলে যারা এখন ফাল পাড়ছেন তাদের ইজ্জতের দশা আরো খারাপ হতে পারে। অন্তত ইতিহাস তাই বলছে।
শ্রমিকের পাওনা শ্রমিককে বুঝিয়ে দেন।"



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের