হিলি স্থলবন্দরে বাড়ছে গমের দাম

আফিফ আইমান | ২৬ আগষ্ট ২০২২, ২০:১৪

সংগৃহীত

দিনাজপুরে হিলি স্থলবন্দরে এক সপ্তাহের ব্যবধানে গমের দাম বেড়েছে কেজিতে ৬ টাকা করে। ভারত থেকে আমদানি কমায় বাজার চড়া হয়ে উঠেছে বলে জানা গিয়েছে। এদিকে ব্যবসায়ীরা বলছেন, ভারতে দাম বাড়ায় দেশের বাজারেও বেড়েছে। তবে গম বিক্রি না করে গুদামে মজুদ রেখে কৃত্রিমভাবে দাম বাড়ানো হচ্ছে বলে দাবি গম ক্রেতা ও সরবরাহকারীদের।

তথ্য বলছে, এক সপ্তাহ আগেও প্রতি কেজি গম ৩৬ টাকায় বিক্রি হয়েছে। তবে বর্তমানে একই গমের দাম বেড়ে ৪২ টাকায় উন্নীত হয়েছে। হিলি স্থলবন্দর থেকে দেশের বিভিন্ন স্থানে গম সরবরাহ করেন রবিউল ইসলাম। তিনি বলেন, নৌপথে রাশিয়া ও ইউক্রেন থেকে গম আমদানি বন্ধের কারণে দেশের বিভিন্ন স্থানে অবস্থিত ময়দা মিলগুলোয় ভারত থেকে আমদানীকৃত গমের চাহিদা অনেকটাই বেড়েছে।

বন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি শুরুর পর থেকেই চাহিদামতো গম কিনে ময়দা মিলগুলোয় সরবরাহ করে আসছিলাম। ভারত গম রফতানি বন্ধ করে দিলে গমের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছিল। পরে আবারো পুরনো এলসির গম রফতানি শুরু করায় বন্দর দিয়ে আমদানি বাড়ে। কমে আসে দাম। কিন্তু আবারো দাম বাড়তে শুরু করেছে। ফলে মিলগুলো গম ক্রয় কমিয়ে দিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের