জামনগরে বৃদ্ধ দম্পতি খুন

নাটোর সংবাদদাতা | ৮ মে ২০২১, ২০:২৫

ছবি: সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের পুরাতন পশ্চিমপাড়া গ্রামে নিজ বাড়িতে আমির আলী (৭০) ও তাঁর স্ত্রী আলেকা বেগম (৬৫) নামে এক বৃদ্ধ দম্পতি খুন হয়েছেন।

শনিবার(৮ মে) সকাল সাড়ে ৭ টায় নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানান, আমির আলী ও আলেকা বেগমের ছেলে আলতাফ হোসেন ঢাকার একটি প্রতিষ্ঠানে চাকুরি করেন। বাড়িতে তারা একাই থাকতেন। গরু পালনের জন্য বাড়ির বারান্দায় থাকতেন। সকাল সাড়ে ৭টার দিকে ওই দম্পতির নাতি সুমন ওই বাড়িতে এসে বৃদ্ধ আমির আলীকে ডাকাডাকি করেন। কিন্তু কোন সাড়া না পেয়ে দেয়াল টপকে বাড়িতে প্রবেশ করে দেখেন বারান্দার মশারি ছেড়া ও কাথা দিয়ে ওই দম্পতির মৃতদেহ ঢাকা। সুমনের চিৎকারে এলাকাবাসী ছুটে আসে এবং পুলিশে খবর দেয়।

ওসি নাজমুল হক জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, রাতে কেউ ওই বৃদ্ধ দম্পতিকে মাথায় আঘাত করে হত্যা করে পালিয়ে গেছে। তবে কে বা কারা কী কারণে তাদেরকে হত‌্যা করেছে তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের