খালেদা জিয়াকে বিদেশ নিতে পরিবারের আবেদন পেয়েছি: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | ৬ মে ২০২১, ১৯:১৪

ফাইল ছবি

করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সুযোগ চেয়ে সরকারের কাছে তাঁর পরিবারের করা আবেদন আইন মন্ত্রণালয়ে পৌঁছেছে। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, 'দেশের বাইরে চিকিৎসার বিষয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদন পেয়েছি। এখনো আমার কাছে পৌঁছায়নি। ফাইলটি পৌঁছালে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

বৃহস্পতিবার (৬ মে) তিনি এ কথা বলেন। এর আগে বুধবার দিনগত রাত ১১টার দিকে আবেদনটি মন্ত্রণালয়ে সচিবদের কাছে এসেছে বলে জানান তিনি।

আইনমন্ত্রী সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার আবেদন আইন মন্ত্রণালয়ে এসেছে। মানবিক দিক বিবেচনা করে যাচাই-বাছাই করে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ সংক্রান্ত একটি আবেদন খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় গিয়ে পৌঁছে দেন। আবেদনটি পর্যালোচনার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে সাংবাদিকদের কিছু জানানো হয়নি।

এদিকে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে বলে জানা গেছে। সরকারে অনুমতি মিললে আজ বৃহস্পতিবারের (০৬ মে) মধ্যেই খালেদা জিয়াকে লন্ডন নেয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিএনপি চেয়ারপারসন সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সরকারের আনুষ্ঠানিক অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গেই উন্নত চিকিৎসার উদ্দেশে লন্ডন রওনা করবেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়া। বৃহস্পতিবার (৬ মে) যেকোনো সময় তাকে চার্টার্ড বিমানে করে সিঙ্গাপুর হয়ে লন্ডন নেয়া হবে। সঙ্গে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদল এবং পরিবারের সদস্যরাও থাকবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের