রাজনৈতিক দল থেকে নারী সদস্য বিলুপ্তির দাবি খেলাফত আন্দোলনের

সময় ট্রিবিউন | ২৫ জুলাই ২০২২, ০১:৫২

সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি)-এর ষষ্ঠ দি‌নের সংলাপে উপস্থিত থেকে খেলাফত আন্দোলনের নেতারা বিভিন্ন দাবি উপস্থাপন করেন ইসির কাছে।

দাবিগুলোর মধ্যে রয়েছে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, না-ভোট চালু, ইভিএম এ ভোট না নেওয়া, অপরাধী ও ঋণখেলাপিদের প্রার্থিতা বাতিল, সংসদে সংরক্ষিত মহিলা আসন বাতিলসহ রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী সদস্যের নিয়ম বিলুপ্ত করার।

রোববার (২৪ জুলাই) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ সংলাপ শুরু হয়। দল‌টির আমীর মাওলানা হা‌ফেজ আতাউল্লাহ ইব‌নে হা‌ফে‌জীর নেতৃত্বে ১২ সদস্য সংলাপে অংশগ্রহণ করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন‌কে সাম‌নে রে‌খে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ ধারাবাহিক সংলাপ করছে সাংবিধানিক সংস্থা‌টি।

উত্তরে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, সব রাজনৈতিক দলগুলো পরামর্শ নিয়ে পর্যালোচনা করে এসব দাবি সমাধানের চেষ্টা করবে কমিশন।

এ সময় উপস্থিত ছিলেন, নির্বাচন ক‌মিশনার মো. আলমগীর, আনিছুর রহমান, রাশেদা সুলতানা এমিলি এবং ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান। অংশ নেন ইসি স‌চিব হুমায়ুন কবীর খোন্দকার, অতিরিক্ত স‌চিব অশোক কুমার দেবনাথ।

সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে গত ১৭ জুলাই থেকে রাজনৈতিক দলগু‌লোর সঙ্গে সংলাপ শুরু ক‌রে ইসি। নিবন্ধিত ৩৯টি দলকে আমন্ত্রণ জানালেও অনাস্থাসহ নানান কারণ দেখিয়ে বিএন‌পিসহ কয়েকটি বি‌রোধী রাজনৈতিক দল এ সংলাপ বর্জন ক‌রে‌ছে।

আজ রোববার সংলাপে বসার কথা থাকলেও শেষ পর্যন্ত আ স ম আবদুর র‌বের নেতৃত্বাধীন জাতীয় সমাজতা‌ন্ত্রিক দল-‌জেএস‌ডি অংশ না নেওয়ার সিদ্ধান্ত শনিবার জা‌নি‌য়ে দিয়ে‌ছে।

বেলা ১২ টায় জাসদ এবং বিকাল ৪ টায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সঙ্গে ইসির সংলাপ হওয়ার কথা রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর