বিশ্বজিৎ হত্যা: বগুড়ায় যাবজ্জীবনপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সময় ট্রিবিউন | ১৬ জুলাই ২০২২, ০৫:০৩

সংগৃহীত

রাজধানীর চাঞ্চল্যকর বিশ্বজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আলাউদ্দিন নামে এক পলাতক আসামিকে বগুড়ার শিবগঞ্জে গ্রেপ্তার করা হয়েছে।

আলাউদ্দিন পঞ্চগড়ের আটোয়ারি ছোটধাপের বাসিন্দা এবং বিশ্বজিৎ হত্যা মামলার ৪ নম্বর আসামি।

শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার মোকামতলা বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

৩২ বছরের আলাউদ্দিন পঞ্চগড়ের আটোয়ারি ছোটধাপের বাসিন্দা এবং বিশ্বজিৎ হত্যা মামলার ৪ নম্বর আসামি।

গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস জানান, বিশ্বজিৎ হত্যায় আলাউদ্দিনের যাবজ্জীবন সাজার আসামি। রায় ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন জেলায় পালিয়ে বেড়াতেন।

পলাতক অবস্থায় বিয়ে করার পর চট্টগ্রামে বসবাস করছিলেন এই আসামি ও তার স্ত্রী, সেখানেই চাকরি করতেন তারা।

ওসি আরও জানান, আলাউদ্দিনের স্ত্রীর বাড়ি শিবগঞ্জের মোকামতলা বন্দরে। ঈদের ছুটিতে তিনি শ্বশুর বাড়িতে আসেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে পুলিশ গ্রেপ্তার করে।

ওসি দীপক কুমার বলেন, আলাউদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

২০১২ সালের ৯ ডিসেম্বর ঢাকার সুত্রাপুরের বাহাদুর শাহ পার্কের সামনে বিশ্বজিৎ রায়কে কুপিয়ে হত্যা করা হয়। পরবর্তীতে ২০১৩ সালের ডিসেম্বরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ রায় দেন। ২১ আসামির মধ্যে আটজনকে মৃত্যুদণ্ড এবং ১৩ জনকে যাবজ্জীবন দেয়া হয়।

পরে মামলাটি হাইকোর্টে আসে। ২০১৭ সালের ৬ আগস্ট আটজনের মধ্যে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন। বাকি ছয় জনের মধ্যে চার জনকে যাবজ্জীবন দেয়া হয়। দুজনকে খালাস দেন আদালত।

এ ছাড়া যাবজ্জীবন দণ্ড পাওয়া ১৩ আসামির মধ্যে দু'জন খালাস পান। অপর ১১ জনের যাবজ্জীবন বহাল থাকে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর