জামালপুরে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা!

সময় ট্রিবিউন ডেস্ক: | ৪ মে ২০২১, ২০:১৯

প্রতীকী ছবি

জামালপুরের মেলান্দহে বাবুল মিয়া(৪০) নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। নিহত বাবুল মিয়া নয়ানগর ইউনিয়নের সাধুপুর গ্রামের মুনছর আলীর ছেলে ও ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ওসি এম এম ময়নুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (৩ এপ্রিল) দুপুরে বাবুল মিয়ার সাথে ধান ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে তার জেঠা জয়নাল শেখের কথা কথা কাটাকাটি হয়। পরে জয়নালের লোকজন পিটিয়ে গুরুত্ব আহত করে বাবুল মিয়াকে।

গুরুত্ব আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে সন্ধ্যার পর ঢাকায় নেওয়ার পথে মারা যান বাবুল মিয়া।

মেলান্দহ উপজেলা যুবলীগের সভাপতি শাহীন বাঘা জানান, নয়ানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন বাবুল মিয়া। তিনি এ হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম মঙ্গলবার(৪ মে) দুপুরে জানান, এঘটনায় রাতেই নিহত বাবুল মিয়ার জেঠাত ভাই বাদশা মিয়া ও বাদশার শশুর শরাফতআলী, সফুরা খাতুর ও শেফালী খাতুনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের