ওসমানী বিমানবন্দরে বিমান চলাচল শুরু

সিলেট প্রতিনিধি | ২৪ জুন ২০২২, ০০:২৬

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

বন্যার পানি নেমে যাওয়ায় ৬ দিন পর বিমান চলাচল শুরু হয়েছে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে।

বৃহস্পতিবার ভোর থেকে বিমানবন্দরটিতে বিমান চলাচল শুরু হয়।

ওসমানী বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার থেকে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম চলছে। বিমান চলাচলে কোনো সমস্যা নেই। রানওয়ে থেকে পানি নেমে যাওয়ায় নির্বিঘ্নে বিমান চলাচল শুরু হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকালে ওসমানী বিমানবন্দর থেকে সিলেট-লন্ডন রুটে দুটি ফ্লাইট যাওয়া-আসা করেছে। একটি বিমান ম্যানচেস্টারের উদ্দেশে ছেড়ে গেছে। এ ছাড়া সিলেট-ঢাকা রুটেও একাধিক বিমান যাওয়া-আসা করেছে।

এর আগে বিমানবন্দরের রানওয়েতে বানের পানি ওঠায় গত ১৭ জুন বন্দরের ফ্লাইট কার্যক্রম তিন দিনের জন্য বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর