পদ্মা সেতুর দুই পাড়ের থানার উদ্বোধন আজ

স্টাফ রিপোর্টার, ঢাকা | ২১ জুন ২০২২, ২১:৪৬

-ফাইল ছবি

পদ্মা সেতুর নিরাপত্তা এবং সংশ্লিষ্ট এলাকার মানুষের আইনি সহায়তার জন্য দুই পাড়ে প্রতিষ্ঠিত দুটি থানার উদ্বোধন আজ।

সেতুর মুন্সীগঞ্জের মাওয়া এলাকায় মেদিনীমণ্ডল ও কুমারভোগ ইউনিয়ন নিয়ে ‘পদ্মা সেতু উত্তর থানা’ এবং শরীয়তপুরের জাজিরা প্রান্তে পূর্ব ও পশ্চিম নাওডোবা ইউনিয়ন নিয়ে হচ্ছে ‘পদ্মা সেতু দক্ষিণ থানা।’

ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই দুই থানার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন এ দুই থানা নিয়ে সারাদেশে মোট থানার সংখ্যা হল ৬৬৪টি। সেতুর পাড় ঘেঁষে দুই থানার চারতলা ভবন নির্মাণ করা হয়েছে।

জানা গেছে, প্রতিটি থানায় একজন সহকারী পুলিশ সুপারসহ ৪০ জন করে পুলিশ সদস্য থাকবেন। ২৫ জুন আনুষ্ঠানিকভাবে সেতু উদ্বোধনের পর ২৬ জুন থেকে সেতু দিয়ে দিনরাত ২৪ ঘণ্টা যানবাহন চলাচল করবে।

এ বিষয়ে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া পদ্মা উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বলেন, ২১ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি পদ্মা উত্তর থানার উদ্বোধনের পরই আমরা আমাদের দাপ্তরিক কার্যক্রম শুরু করব। সেতুর উদ্বোধনের পর সংশ্লিষ্ট থানা এলাকায় কোনও যাত্রী সমস্যার সম্মুখীন হলে তাৎক্ষণিকভাবে তাকে আইনি সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় সেবা দেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর