বসুন্ধরার এমডিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সময় ট্রিবিউন ডেস্ক | ২ মে ২০২১, ০৮:৩০

ছবিঃ সংগৃহীত

কলেজছাত্রী মুনিয়াকে হত্যা করা হয়েছে দাবি করে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও মুক্তিযুদ্ধ প্রজন্ম। এ ঘটনায় আনভীরের পরিবারের অন্য সদস্যরাও জড়িত দাবি করে তাদের দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করারও দাবি জানায় সংগঠন দুটি।

শনিবার (১ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এ দাবি করা হয়।

কর্মসূচিতে অংশ নিয়ে বসুন্ধরা গ্রুপের বিভিন্ন অনিয়মের চিত্র তুলে ধরে বক্তব্য দেন সংগঠনের দায়িত্বশীলরা। মুক্তিযোদ্ধার সন্তান মুনিয়াকে প্রলোভনের ফাঁদে ফেলে হত্যা করে আত্মহত্যা হিসেবে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়। বসুন্ধরার এমডি আনভীরকে কেনো গ্রেপ্তার করা হচ্ছে না এমন প্রশ্ন তোলা হয় কর্মসূচি থেকে।

উল্লেখ্য, গত সোমবার (২৬ এপ্রিল) রাতে গুলশানের একটি ভবনের ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে ‘আত্মহত্যায় প্ররোচনার’ অভিযোগে মামলা করেন মুনিয়ার বড় বোন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের