চরভদ্রাসনে ব্যবসা প্রতিষ্ঠানে পরিকল্পিত হামলার ঘটনায় মামলা

জেলা প্রতিনিধি, ফরিদপুর | ২ মে ২০২১, ০৬:৩২

ছবিঃ সংগৃহীত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের সুপারী বাগান এলাকায় মেসার্স মোশারফ ট্রেডার্স নামক বালুর ব্যবসা প্রতিষ্ঠানে গত ২২ এপ্রিল বিকেলে পরিকল্পিত হামলায় আহত ও লুটপাটের ঘটনায় মোঃ আনোয়ার হোসেন (২৭) ও ফয়সাল হোসেন (২৮) গুরুতর আহত হয়েছে।

এ ঘটনায় অবশেষে মামলা হয়েছে। মামলা নং-০৪, তারিখ ২৭/০৪/২০২১ ইং । স্থানীয় বখাটে হানজেলা (২৪) রাজু (২৫) শাহীন (২৫) সাইফ মৃধা (২৪) রাজিব ড্রাইভার (২৮) ও রাজু মোল্যা (২৫) সহ ১০/১২ জনের একটি সংঘবদ্ধ দল পূর্ব পরিকল্পিত ভাবে উক্ত ব্যাবসা পতিষ্ঠানে হামলা চালায়। হামলায় আহতরা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায় স্থানীয় একটি বখাটে গ্রুপ ৬/৭ টি মোটরসাইকেল যোগে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে রামদা, চাইনিজ কুড়াল, চাকু, ও লোহার রড দিয়ে কর্মরত ব্যবসায়ীদেরকে এলোপাথারী আঘাত করতে থাকে। ব্যবসায়ীরা রক্তাক্ত যখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে বখাটে গ্রুপ ব্যবসায়ীদের কাছ থেকে ৬৩ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। আহত ব্যবসায়ীদের চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক এমতাবস্থায় অবস্থায় তাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরে রেফার্ড করেন। আহতদের সু-চিকিৎসার্থে মামলা দায়েরে দেরি হওয়ার সুযোগে আসামীরা গাঁ ঢাকা দিয়েছে বিধায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলে জানা গেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের