দেশের সকল উন্নয়ন আ.লীগের হাতেই হয়েছে: প্রধানমন্ত্রী

সময় ট্রিবিউন | ২৭ মার্চ ২০২২, ০৮:২৪

শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের ইতিহাসে একমাত্র আওয়ামী লীগ ২০০১ সালে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিল। এছাড়া কোনো সরকার তা করেনি, বরং প্রাণহানি ঘটিয়েছে।

শনিবার (২৬ মার্চ) সন্ধ্যায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট আমরা দুই বোন আমাদের আপনজনকে হারিয়েছিলাম। কিন্তু বাংলাদেশের মানুষ কী হারিয়েছিল? বাংলাদেশের মানুষের সব আশার প্রদীপ নিভে গিয়েছিল। যে আদর্শ নিয়ে এ দেশের মানুষ সংগ্রাম করেছিল, সে আদর্শ ধূলিস্যাৎ হয়েছিল। ২১ বছর এ দেশের মানুষ অন্ধকারে ছিল। এসময় বাংলাদেশের ইতিহাস পদদলিত করার চেষ্টা হয়। কিন্তু সত্যের জয় হয়ই। আজ সেটাই হয়েছে।

শেখ হাসিনা বলেন, ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে। মাত্র ৫ বছর ক্ষমতায় ছিল।

বাংলাদেশের ইতিহাসে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর ২০০১ সালে করেছিলাম। এছাড়া যদি আমরা বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করি, তবে দেখা যায়, কোনো দিনই ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর করা হয়নি।

সরকার প্রধান বলেন, যে উন্নয়নের যাত্রা আমরা শুরু করেছিলাম, ২০০১ সালে যারা সরকারে এসেছিল, তারা থামিয়ে দিয়েছিল। আবারও আমরা একটা অন্ধকার যুগে প্রবেশ করি। অন্যায়ের বিরুদ্ধে আমরা সব সময় প্রতিবাদ করি। এর ফলে ২০০৮ সালের নির্বাচনে আমরা ক্ষমতায় আসি।

এসময় অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, সুবর্ণজয়ন্তীর সাফল্যময় পথ ধরেই এগিয়ে যেতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর