খাদ্যগুদাম তৈরির প্রশিক্ষণ নিতে সরকারি কর্মকর্তাদের বিদেশ যাওয়া বাতিল

সময় ট্রিবিউন | ১৮ ফেব্রুয়ারী ২০২২, ০৯:৩৫

ছবিঃ সংগৃহীত

খাদ্য গুদাম তৈরির প্রশিক্ষণ নিতে খাদ্য মন্ত্রণালয়ের ৩০ জন কর্মকর্তার বিদেশ সফরের প্রস্তাব বাতিল করেছে পরিকল্পনা কমিশন। সেই সাথে খাদ্য মন্ত্রণালয় এই প্রস্তাবের নিন্দা জানিয়েছে কমিশন।

বৃহস্পতিবার পরিকল্পনা কমিশনের সদস্য বেগম শরিফা খান বিষয়টি নিশ্চিত করেছেন।

শরিফা খান জানান, গত মঙ্গলবার প্রস্তাব মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় এই কর্মকর্তাদের বিদেশ সফরের প্রস্তাবের নিন্দা করা হয়। সভায় বলা হয়, এই সফর ‘অপ্রয়োজনীয়’। দেশে ইতোমধ্যে খাদ্য গুদাম তৈরির প্রযুক্তি আছে।

সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) কাছে ৭৯২ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে ১৯৬টি খাদ্য গুদাম নির্মাণের জন্য ‘দেশের বিভিন্ন স্থানে নতুন খাদ্য গুদাম নির্মাণ’ শীর্ষক একটি প্রস্তাব পাঠায় খাদ্য মন্ত্রণালয়।

জানা যায়, ‘দেশের বিভিন্ন স্থানে নতুন খাদ্য গুদাম ও আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ’ প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৭৯২ কোটি ৮৫ লাখ টাকা। সরকারি অর্থায়নে এটি বাস্তবায়ন করা হবে। প্রকল্পটি দেশের ৮ বিভাগের ৫৩টি জেলার ১২৮ উপজেলা এবং চারটি সিটি করপোরেশনে বাস্তবায়িত হবে। এর আওতায় ১৯৬টি খাদ্য গুদাম নির্মাণের পরিকল্পনা রয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেলে ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে খাদ্য অধিদপ্তর।

প্রকল্পের আওতায় ৬০ লাখ টাকা ব্যয়ে ৪০ জনকে স্থানীয় প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এ ছাড়া ৩০ জনের বৈদেশিক প্রশিক্ষণের সংস্থান রাখা হয়।  প্রস্তাবে খাদ্য মন্ত্রণালয়ের ৩০ কর্মকর্তার বিদেশ সফরের জন্য ২ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়। যেখানে প্রত্যেকের জন্য খরচ ধরা হয় ৯ লাখ টাকা।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর