বাংলাদেশে বিনিয়োগের প্রস্তাব প্রধানমন্ত্রীর, আগ্রহী অস্ট্রিয়া

সময় ট্রিবিউন | ৫ ফেব্রুয়ারী ২০২২, ০৯:২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি

সুবিধাজনক ভৌগলিক অবস্থান বিবেচনা করে বাংলাদেশে বৃহত্তর বিনিয়োগের জন্য অস্ট্রিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার বিকেল ৪টায় অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার ফোন করলে প্রধানমন্ত্রী তাকে বলেন, 'বাংলাদেশে বিনিয়োগ করুন। কারণ বাংলাদেশের ভৌগলিক অবস্থান বিনিয়োগের জন্য সুবিধাজনক।'

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ২ নেতা ফোনে প্রায় ১০ মিনিট আলোচনা করেন। টেলিফোনে কথোপকথনকালে অস্ট্রিয়ার চ্যান্সেলর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হতে এবং বাংলাদেশের সঙ্গে আর্থিক সম্পর্ক গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশকে কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়ার জন্য অস্ট্রিয়ার সরকার প্রধানকে ধন্যবাদ জানান। চ্যান্সেলর ভবিষ্যতে প্রয়োজন হলে বাংলাদেশকে আরও ভ্যাকসিন দেওয়ার আশ্বাস দেন এবং কার্ল নেহামার বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

-বাসস



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর