বাবল র‍্যাপ ফাটালে ভালো থাকবে মানসিক স্বাস্থ্য

সময় ট্রিবিউন | ১১ অক্টোবর ২০২১, ১৯:৪৮

ছবিঃ সংগৃহীত

মার্কেট থেকে কোনো নতুন পণ্য কিনে আনলে প্রায় সময় দেখা যায় তা বাবল র‍্যাপ দিয়ে মোড়া। আমরা অনেকেই প্যাকেট থেকে বের করে ফাটাতে পছন্দ করি। আমাদের মধ্যে এমন কাজটি করেন না, তেমন মানুষের সংখ্যা কমই হবে। কিন্তু আমরা কেন ফাটাই বাবল র‍্যাপ-বিষয়টি কি কখোনো ভেবেছেন! এক দল গবেষক বিষয়টির কারণ অনুসন্ধানে গবেষণা চালিয়েছেন।

গবেষণার তথ্য বলছে, সামনে স্পঞ্জের মতো নরম জিনিস এলে তা ছুঁতে ইচ্ছে করে। একে বলা হয় এক ধরনের ‘প্যানিক’। এই প্যানিক এতটাই তীব্র হয় যে, কখনো কখনো নিজের হাতকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। কাজেই অনেকটা আনমনে বুদবুদগুলি ফাটানোর ইচ্ছা সামলানো সম্ভব হয় না।

গবেষণা বলছে, মজার ছলে বাবল র‍্যাপ ফাটালেও ভালো থাকবে মানসিক স্বাস্থ্য। মানসিক চাপ কমাতে সাহায্য করে এই অভ্যাস। এক মিনিট বুদবুদ ফাটালে প্রায় ৩৩ শতাংশ মানসিক চাপ কমে যায়।

যারা বেশি বাবল র‍্যাপ ফাটাতে পছন্দ করেন, তারা অনেক বেশি কাজ করতে পারেন বলে দাবি বিজ্ঞানীদের। এমনকি মনোযোগের ঘাটতি হলে বেশ কিছুক্ষণ বাবল র‍্যাপ ফাটালে উপকার পাওয়া যাবে।

 

সূত্র: আনন্দবাজার



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের