প্লাস্টিক কিংবা স্টিলের পানির বোতল সহজে পরিষ্কার করবেন যেভাবে

সময় ট্রিবিউন | ১ সেপ্টেম্বর ২০২১, ০৩:৩৫

ছবি : ইন্টারনেট

পানির বোতল আমরা প্রত্যেক দিন পরিষ্কার করি না। কিন্তু দীর্ঘ দিন ধরে পানি রাখতে রাখতে বোতলে পানির দাগ হয়ে যায়, নোংরা জমে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে শ্যাওলাও পড়ে যায়। তাই মাঝে মাঝেই বোতলগুলি ভাল করে পরিষ্কার করা প্রয়োজন।

আগে প্লাস্টিকের বোতলে পানি রাখার চল অনেক বেশি ছিল। কিন্তু মানুষ এখন একটু সচেতন হয়েছেন। প্লাস্টিকের বোতল দীর্ঘ দিন ব্যবহার করার ক্ষতিকর দিকগুলি তাঁদের অজানা নয়। স্টিল বা তামার বোতলে পানি রাখার অভ্যাস করছেন এখন অনেকেই। তবে স্টিল বা তামার বোতলের দাম ভালই পড়ে। তাই বাজেট কম থাকলে ভাল কাচের বোতলেও পানি রাখা যায়। পো়ড়ামাটির বোতলে পানি রাখতে পারলে সবচেয়ে ভাল। কিন্তু এখন আর আগের মতো মাটির পাত্রে জল রাখার চল সে ভাবে নেই। তবে সব রকমের বোতল পরিষ্কার করার পদ্ধতি আলাদা।


কাঁচের বোতল হলে লেবু ঘষে কিছুক্ষণ রেখে দিতে পারেন। তারপর ধুয়ে ফেলুন। লেবুর রস ব্যবহার করে খোসাগুলি ফেলবেন না। সেই খোসা জমিয়ে রেখে দিন। কাচের বোতল ধোয়ার আগে বোতলে ঘষে পরিষ্কার করে নিন। তবে এগুলি চওড়া মুখের পাত্র হলে তবেই সম্ভব। সাধারণ বোতল হলে ভিনিগার আর পানির মিশ্রণ বানিয়ে বোতলে ভরে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিতে পারেন। তারপর একটি বোতল পরিষ্কার করার ব্রাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করে নিন। শেষে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

যাঁরা প্লাস্টিকের বোতল ব্যবহার করেন তাঁদের বোতল পরিষ্কার করার একটি সহজ উপায় রয়েছে। খবরের কাগজ ছোট ছোট টুকরো করে বোতলে ভরে রাখুন। তারপর সাবান পানি ভরে ভাল করে ঝাঁকিয়ে নিন। তাতেই পরিষ্কার হয়ে যাবে। এরপর কাগজের টুকরোগুলি ফেলে দিয়ে অনেকটা পানি দিয়ে বোতল ধুয়ে ফেলুন।

তামার বোতল পরিষ্কার করা বেশি ঝামেলার। আবার তামায় জলের দাগ খুব সহজেই পড়ে যায়। তেঁতুল দিয়ে ঘষে ঘষে এই সবুজ-বাদামি দাগগুলি তুলতে হয়। তামার বোতল প্রায় প্রত্যেক দিন না ধুলে এই ধরনের দাগ ধরে যাবেই। তবে তামার পাত্রে সারা রাত জল রেখে, সকালে সেই পানি খালি পেটে খাওয়ার উপকারিতা অনেক।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর