ইঁদুরের উৎপাত থেকে মুক্তি পাবেন যেসব উপায়ে

সময় ট্রিবিউন | ২১ আগষ্ট ২০২১, ০১:৪৮

ছবি : ইন্টারনেট

বাড়িতে এক বার একটি ইঁদুর বাসা বাঁধা মানেই কিন্তু আর রক্ষে নেই। কয়েক দিন পর দেখবেন সংখ্যাটা আরও বেড়ে গিয়েছে। তার পর বাড়ির পুরনো কাগজপত্র, বই এমনকি ইস্ত্রির তার, সবই কেটে রেখে দিয়েছে। ভাল কাপড়-জামারও নিস্তার নেই এই সবের থেকে। তাই বাড়িতে ইঁদুর হওয়া মানে এক ধরনের আতঙ্ক। তবে সহজ কয়েকটি ঘরোয়া উপায়েই ইঁদুরের হাত থেকে নিষ্কৃতি পাওয়া সম্ভব।

পিপারমিন্ট তেলঃ পিপারমিন্ট তেলের গন্ধ ইঁদুর একেবারে সহ্য করতে পারে না। তুলোর ছোট ছোট বল কিংবা কাপড়ের ছোট ছোট টুকরো পিপারমিন্ট তেলে ডুবিয়ে ঘরের কোণে ইতিউতি ছড়িয়ে দিন।

লবঙ্গঃ লবঙ্গর ঝাঁঝাল গন্ধে ইঁদুর কাছে ঘেঁষে না। ঘরের কোণগুলিতে একটি কাপড়ে কয়েকটি গোটা লবঙ্গ মুড়ে রেখে দিন। ইঁদুর আসবে না।

লাল লঙ্কাগুঁড়োঃ লাল লঙ্কাগুঁড়ো থাকলে পিঁপড়ে, ছারপোকা যেমন আসে না, তেমনই ইঁদুরও আশপাশে আসে না। তাই যে সব জায়গায় বেশি ইঁদুরের আনাগোনা দেখা যাচ্ছে, সেখানে একটি কাপড়ের টুকরোয় লাল লঙ্কাগুঁড়ো দিয়ে মুড়ে রেখে দিন।

পেঁয়াজঃ ইঁদুর দূর করার ক্ষেত্রে বেশ উপকারি হল পচা পেঁয়াজ। কিন্তু সেই গন্ধে বাড়ির অন্য লোকেরও টেঁকা মুশকিল। তাই ঘরের যে সব জায়গাগুলিতে ইঁদুর বেশি আসছে, সেখানে টাটকা পেঁয়াজ রাখুন।

বেকিং সোডাঃ ইঁদুর দূর করতে বেকিং সোডা খুবই উপকারি। রাতে ঘুমোতে যাওয়ার আগে ঘরের কোণগুলিতে বেকিং সোডা ছড়িয়ে রাখুন, ইঁদুর পালাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর