যেভাবে শাকসবজি ফল ও মাছ জীবাণুমুক্ত করবেন

সময় ট্রিবিউন | ৬ এপ্রিল ২০২১, ০৩:৩৫

ছবিঃ সংগৃহীত

খাদ্যপণ্যে ক্ষতিকর রাসায়নিকের মিশ্রণ বাড়ছে। এ কারণে ঝুঁকিতে পড়ছে মানব স্বাস্থ্য। ফরমালিনসহ নানা ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত ফল, শাকসবজি ও মাছ খেয়ে অসুখ-বিসুখ বাড়ছে।

অনেক সময় অসৎ ব্যবসায়ীরা কাঁচামাল সজীব রাখতে বিভিন্ন ধরনের ক্ষতিকর রাসায়নিক মেশান, যা মানবদেহে প্রবেশ করলে মারাত্মক প্রতিক্রিয়া যেমন- নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, গ্যাসট্রাইটিস হতে পারে। আবার ক্যান্সারের ঝুঁকিও রয়েছে।

বাজার থেকে রাসায়নিক কেনার পর অবশ্যই জীবাণুমুক্ত করতে হবে। ঘরোয়া উপায়েই সেগুলো বিষমুক্ত করা যায়।

আসুন জেনে নিই সেই সম্পর্কে-

১. ফল বা সবজি খাওয়ার বা রান্না করার আগে ১০ মিনিট লবণ মেশানো হালকা গরম পানিতে ডুবিয়ে রাখুন। এতে ফল বা সবজি জীবাণুমুক্ত হবে।

২. মাছ বাজার থেকে কিনে আনার পর রান্নার আগে লবণপানি দিয়ে ভিজিয়ে রাখুন। এতে ক্ষতিকর রাসায়নিকের পরিমাণ ৯০ শতাংশ কমে যায়। এ ছাড়া প্রথমে চাল ধোয়া পানি ও পরে সাধারণ পানি দিয়ে মাছ ধুলেও রাসায়নিকের পরিমাণ কমে।

৩. শুঁটকিতে প্রচুর পরিমাণে রাসায়নিক মেশানো হয়। তাই রান্নার আগে প্রথমে গরম পানিতে ১ ঘণ্টা এবং তার পর স্বাভাবিক পানিতে আরও ১ ঘণ্টা শুঁটকি ভিজিয়ে রাখুন। এতে মাছটি রাসায়নিকমুক্ত হবে।

৪. মাছ রান্না করার আগে একটি পাতিলে বা গামলায় পাঁচ চামচ ভিনিগার মিশিয়ে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এতে মাছ পুরোপুরি রাসায়নিকমুক্ত হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের