শীতের ভোরে ঘুম কাটাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক | ২২ ডিসেম্বর ২০২৩, ১০:৩৬

শীতের ভোরে ঘুম কাটাবেন যেভাবে

শীতের সকালে হিম হিম ঠান্ডায় লেপ বা কম্বলের উষ্ণতা থেকে যেন বের হতে মন চায় না। এমন আরাম রেখে কে-ই বা উঠতে চায়। কিন্তু নাগরিক এই ব্যস্ততার জীবনে আপনি চান বা না চান, প্রতিদিন খুব ভোরেই জাগতে হবে! আর এই নিয়েই যত গড়িমসি। খুব ভোরে যেহেতু উঠতেই হবে, তাই শিখে নিতে হবে কিভাবে ভোরবেলা চোখ থেকে ঘুম কাটাবেন। সকালে ওঠার বহুবিধ সুবিধাও আছে।

জেনে নিন উপায়গুলো:

হাঁটাহাঁটি করুন: ঘুম থেকে উঠে কিছু সময় হাঁটাহাঁটি করুন। হাঁটাহাঁটি করে এসে বিশ্রাম নিতে নিতে এক কাপ চায়ের সঙ্গে বিস্কুট কিংবা সামান্য মুড়ি খেয়ে নিতে পারেন। বিশ্রাম শেষে এবার গোসল সেরে নিন। দেখবেন শরীরটা অনেক হালকা ও ঝরঝরে হয়ে গেছে। এবার অফিসে যাওয়ার প্রস্তুতি নিন। এভাবে নিয়মিত কয়েকদিন অভ্যাস করুন। দেখবেন সকালে ঘুম থেকে ওঠার আনন্দটাই আলাদা।

কখন উঠতে চান আগে সেটা ঠিক করুন: আপনি হয়তো সকাল ছয়টায় উঠতে চান। কিন্তু কোনোভাবে আপনি রাতে ভাবলেন সাড়ে পাঁচটায় উঠলে ভালো হয়। এখানেই ভুল করছেন। যখন উঠতে চান, সেটাই চিন্তা করে রাখুন। অবচেতন মন কোনোভাবে দ্বিধায় থাকলে আপনার ঘুমে দারুণভাবে ব্যাঘাত ঘটবে। দেখবেন হয়তো ছয়টায় ওঠার জায়গায় আপনার চারটায় ঘুম ভেঙে গেল। তখন আবার ঘুমালেন, আবার উঠলেন অনেক পরে।

ঘুমাতে যাওয়ার আগে মনের ওপর অতিরিক্ত চাপ দেবেন না: ঘুমাতে যাওয়ার আগে পরদিন সকালে তাড়াতাড়ি উঠতে হবে বলে মনের ওপর অতিরিক্ত চাপ দেবেন না। বারবার যদি ভাবেন কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে তাহলে ঘুমে ব্যাঘাত ঘটবে। ঘুমাতে দেরি হবে, আর পরদিন তাড়াতাড়ি ওঠার সব পরিকল্পনা ভেস্তে যাবে।

ঘরে সূর্যের আলো আসার ব্যবস্থা রাখুন: সকালে যেন ঠিকমতো সূর্যের আলো বা রোদ এসে পড়ে। ঘর যত অন্ধকার রাখবেন, ঘুম থেকে উঠতে তত দেরি হবে।

প্রতিদিন ঘুম থেকে ওঠার একটা নির্দিষ্ট রুটিন তৈরি করুন: কাজ আছে বলে তাড়াতাড়ি উঠব, কাজ নেই বলে একটু বেশি ঘুমিয়ে নিই। এই নিয়ম তৈরি না করাই ভাল।

অ্যালার্ম ক্লক স্বাভাবিক রাখুন: অ্যালার্ম ক্লক বা ফোনের অ্যালার্ম টোন কিন্তু ঘুম থেকে সঠিক সময়ে ওঠার একটা বড় অস্ত্র। ধরুন অ্যালার্ম তীব্র শব্দে বাজছে শুনেই খারাপ লাগছে আপনার। এমন অ্যালার্মে ঘুম ভাঙবে ঠিকই কিন্তু হুশ আসবে না।

পানি পান করুন: ঘুম থেকে উঠেই প্রথমে এক গ্লাস পানি পান করুন।

ঘুম ভাঙলে খাট থেকে উঠে একটু হাঁটাচলা করুন: ঘুম ভাঙলে খাট থেকে নেমে একটু হাঁটাচলা করুন। দুই থেকে তিন মিনিট হাঁটলে ঘুমঘুম ভাবটা কেটে যাবে।

ঘুমাতে যাওয়ার আগে কিছু যোগব্যায়াম করুন: বেশকিছু যোগব্যায়াম আছে যা করলে তাড়াতাড়ি ঘুম ভাঙে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের