বিয়ের আগে নারীদের যেসব জানা অবশ্যই জরুরি

সময় ট্রিবিউন | ২ জানুয়ারী ২০২২, ১২:১৬

ফাইল ছবি

বিয়ে মানে শুধু একটি আনুষ্ঠানিকতা নয়। এটি দুটি মানুষকেই শুধু পরস্পরের কাছাকাছি আনে না, দুটি পারিবারকেও সম্পর্কের বন্ধনে জড়ায়। বিয়ের মাধ্যমে দুটি পরিবার এক হয়। সুখে, দুঃখে, বিপদে সবসময় একে অপরের পাশে থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন এই দুটি পরিবারের মানুষ। জীবন চলার পথ যাতে সুন্দর ও সুখময় হয় তাই বিয়ের আগে একে অপরের সম্পর্কে ভালোভাবে জেনে নেয়া জরুরি।

বিয়ের মাধ্যমে একজন নারীকে তার পরিবার ছেড়ে নতুন একটি পরিবারকে আপন করে নিতে হয়। তাই সেই পরিবার সম্পর্কে আগে থেকেই কিছু বিষয় সম্পর্কে জানা জরুরি। যাতে ওই পরিবারের সঙ্গে তার মানিয়ে নিতে সুবিধা হয়।

এমনকি যে পুরুষের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন, তার সম্পর্কেও অনেক বিষয় জানা জরুরি। কারণ বিয়ে একটি বন্ধন ও সারা জীবনের হিসাব-নিকাশ। এক্ষেত্রে একটু ভুল সারা জীবনের কান্না হয়ে যেতে পারে। তাই বিয়ের আগে একজন নারীর উচিত কিছু বিষয় খোলামেলা আলোচনা করা। চলুন তবে জেনে নেয়া যাক বিয়ের আগে নারীদের কোন বিষয়গুলো জানা জরুরি-

মূল্যবোধ:

হবু বর কি মূল্যবোধ জলাঞ্জলি দিয়ে শুধু টাকার পেছনে ছোটে? পাত্র সৎ কি না, মূল্যবোধের চর্চা করে কি না একটু খোঁজ নেবেন।

বরের স্বভাব-চরিত্:

বিয়ে যেহেতু সারাজীবনের হিসাব-নিকাশ, তাই বরের স্বভাব-চরিত্র সম্পর্কে অবশ্যই আপনাতে জানতে হবে। বরের সম্পর্কে না জানলে আপনি পড়তে পারেন বিপাকে।

বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্য:

যে পরিবারে আপনাকে সারাজীবন কাটাতে হবে। সেই পরিবারের বাবা-মা থেকে শুরু বরের ভাইবোন সম্পর্কে আপনাকে জানতে হবে। কারণ সংসারের শুরুতে আপনি অনেক সমস্যায় পড়তে পারেন।

পরিবার কি কর্তৃত্বপরায়ণ:

প্রতিটি পরিবারে একজন মানুষের একেকভাবে গড়ে ওঠে। তাই নতুন পরিবারে হঠাত্‍ করে খাপ-খাওয়াতে সমস্যা হতেই পারে। তাই তাদের পরিবার কি বেশি কর্তৃত্ব খাটায় কি না, সে বিষয়ে জেনে নিন।

আত্মীয়স্বজন:

একটি নতুন পরিবারের আপনি সবার সঙ্গে খাপ-খাইয়ে চলতে পারবেন। এটা খুবই স্বাভাবিক। বরের অনেক আত্মীয়স্বজন থাকবে যারা হয়তো আপনাকে বিরক্ত করতে পারেন, নানা কথা শোনাতে পারেন। সেসব আত্মীয়র কাছ থেকে দূরত্ব বজায় রাখা ভালো।

বদলে যাবেন না:

কারো সংসারে গিয়ে নিজেকে একেবারে বিলীন করে দেবেন না। নিজের সত্তাকে বাঁচিয়ে রাখবেন। যদি মনে হয়, বিয়ের আগেই আপনাকে পরিবর্তন করার চেষ্টা চলছে, তাহলে সেখান থেকে সরে আসুন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের