এবার ইউএনওর বিরুদ্ধে দুই মামলা

সময় ট্রিবিউন | ২২ আগষ্ট ২০২১, ২০:০২

বরিশাল সদর উপজেলার ইউএনও মো. মুনিবুর রহমান-ফাইল ছবি

বরিশালে ইউএনও অফিস চত্বরে আনসারদের গুলি বর্ষণ, পুলিশের লাঠিচার্জের ঘটনায় সদর উপজেলার ইউএনও মো. মুনিবুর রহমানের বিরুদ্ধে দুটি মামলা আদালতে উপস্থাপন করা হয়েছে।

এরমধ্যে একটি মামলা উপস্থাপন করেন বিসিসি প্যানেল মেয়র জেলা আইনজীবী সমিতির সম্পাদক রফিকুল ইসলাম খোকন এবং অপরটি বিসিসির পক্ষে রাজস্ব কর্মকর্তা মো. বাবুল হালদার।

মামলার আইনজীবী অ্যাডভোকেট কাইয়ুম খান কায়সার বলেন, রোববার সকালে বাদী আদালতে মামলা ফাইল করে শুনানি করলে আদালতের বিচারক মাসুম বিল্লা মামলা আমলে নেন।

তিনি বলেন, 'আদালত মামলা আমলে নিয়েছেন এবং কিছু সময় পরে সিদ্ধান্ত জানাবেন। আমরা আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি।'

ব্যানার অপসারণকে কেন্দ্র করে গত বুধবার রাতে বিসিসি কর্মী, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ নেতা কর্মীদের সঙ্গে আনসার ও পুলিশের সহিংসতার ঘটনায় আনসাররা গুলি চালায় এবং পুলিশ লাঠিচার্জ করে।

এ ঘটনায় ইউএনও মো. মুনিবুর রহমান ও পুলিশের পক্ষ থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও বিসিসি কর্মীসহ ১২২ জনের নামে ও অন্তত ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে পৃথক দুটি মামলা করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর