মুনিয়ার মৃত্যুর তদন্ত প্রতিবেদনের বিষয়ে সিদ্ধান্ত ১৭ আগস্ট

সময় ট্রিবিউন | ৯ আগষ্ট ২০২১, ১৯:০৫

বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর-ফাইল ছবি

কলেজ শিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়ার আত্মহত্যায় প্ররোচনার মামলায় পুলিশের দেয়া তদন্ত প্রতিবেদনের বিষয়ে আগামী ১৭ আগস্ট সিদ্ধান্ত নেবেন আদালত।

এর আগে মামলার তদন্ত শেষে গত ১৯ জুলাই চূড়ান্ত প্রতিবেদন জমা দেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলার তদন্ত কর্মকর্তা আবুল হাসান।

তদন্তে মামলার একমাত্র আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের নাম বাদ দেওয়া হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, তদন্তে বসুন্ধরা গ্রুপের এমডি আনভীরের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

তবে মামলার বাদী পক্ষের আইনজীবী ব্যারিস্টার সরওয়ার হোসেন সেদিনই ওই চূড়ান্ত প্রতিবেদনের ওপর পরবর্তী ধার্য্য তারিখে তার না-রাজি (অনাস্থা) আবেদন দাখিল করবেন বলে আদালতকে জানান।

গত ২৬ এপ্রিল রাতে রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ২১ বছর বয়সী কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ওই শিক্ষার্থীর বড় বোন বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এনে বসুন্ধরা গ্রুপের এমডির বিরুদ্ধে মামলা করেন। ২৭ এপ্রিল বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের