ঢাবি অধ্যাপক কার্জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

সময় ট্রিবিউন | ৩ আগষ্ট ২০২১, ০৩:৩৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে৷

বাংলাদেশ হিন্দু যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অমিত ভৌমিক গতকাল রোববার অধ্যাপক কার্জনের বিরুদ্ধে মামলা করেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহফুজুল হক ভূঁইয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন৷ এর আগে অমিত ভৌমিক শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন৷

মামলার এজাহারে বলা হয়, গত ২২ জুলাই হাফিজুর রহমান কার্জন ফেসবুকে একটি লেখা পোস্ট করেন। সেখানে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ উঠলে তিনি সঙ্গে সঙ্গে লেখাটি মুছে ফেলে ক্ষমা চান৷

এজাহারে বলা হয়, হাফিজুর রহমান কার্জন মানহানিকর সর্বোপরি সনাতন ধর্মের ভগবানকে নিয়ে হেয় করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন৷ যেটি ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। এর মাধ্যমে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, ধর্মীয় উগ্রবাদ সৃষ্টি, অসাম্প্রদায়িক বাংলাদেশে অস্থিতিশীল এবং সরকারকে বিব্রত করার মানসে স্বেচ্ছায় ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন৷

এবিষয়ে অধ্যাপক হাফিজুর রহমান কার্জন বলেন, ‘আমি কৌতুক করে লিখলেও সেটি যদি কোনো সম্প্রদায়কে আঘাত করে থাকে, তাহলে সেটি কোনোভাবেই ঠিক হয়নি৷ আমার লেখা যে তাদের অনুভূতিতে আঘাত করবে, সেটি আমার অজানা ছিল৷ অবগত হওয়ার পর আমি নিজেই ক্ষমা চেয়েছি এবং লেখাটি মুছে ফেলেছি।’

তিনি আরও বলেন, ‘গল্প, চলচ্চিত্র এবং গানে অনেক সময় অনেক কিছু রূপক অর্থে ভগবানের সঙ্গে তুলনা করা হয়৷ সে অর্থে আমার স্ট্যাটাসটি কৌতুক করে লেখা ছিল৷ তবে এর জন্য আমি ক্ষমা প্রার্থনা করেছি, ভুল স্বীকার করেছি৷ এরপরেও মামলা করা হয়েছে৷ আমি মনে করি, আমাকে হয়রানীর উদ্দেশ্যে অহেতুক মামলা করা হলো৷ আমি যদি লেখাকে সমর্থন করতাম, তাহলে মামলা করা যেত।’

তিনি বলেন, ‘আমি আইনের শিক্ষক হিসেবে আইনের প্রতি শ্রদ্ধাশীল৷ আমি করোনায় আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছি৷ সুস্থ হলে আদালতে আত্মসমর্পণ করব৷ আদালত যে রায় দেবে সেটি মেনে নেবো।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর