পিটার হাসকে হুমকি : আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা

সময় ট্রিবিউন | ১৩ নভেম্বর ২০২৩, ১৪:২৮

পিটার হাসকে হুমকি : আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে প্রকাশ্যে পেটানোর হুমকির অভিযোগে চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরীসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপটার এর প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু এই মামলাটির আবেদন করেন।

মামলায় আরও যাদের আসামি করার আবেদন করা হয়েছে তারা হলেন, চাম্বল ইউনিয়ন পরিষদের ইফতেখার উদ্দিন বাবু, সাজ্জাত, এহছান, ফরহাদ, নাছির ও সাইফুল।

এদিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য রেখেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৬ নভেম্বর বাঁশখালির এক জনসভায় মুজিবুল হক চৌধুরী সকল আসামিদের উপস্থিতিতে এবং সহযোগিতায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিঃ পিটার হাসকে উদ্দেশ্যে করে প্রকাশ্যে জনসভায় ১নং আসামির হুকুমে সকল আসামিরা মিঃ পিটার হাসকে হুমকি প্রদান করেন।

মুজিবুল হক চৌধুরী আরো মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিঃ জোবাইডেন, রাষ্ট্রদূত মিঃ পিটার হাস ও বাংলাদেশের নোবেল বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডঃ মোহাম্মদ ইউনুসের সমালোচনা করে মুজিবল হক চৌধুরী মিঃ পিটার হাসকে বিএনপির ভগবান বলে ব্যাঙ্গ করেন। মিঃ পিটার হাসকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করেন এবং তাকে জবাই করে খেয়ে ফেলবেন বলে হুমকি দেন।

এজাহারে আরও বলা হয়, গত ৮ নভেম্বর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। মুজিবুল হক পিটার হাসকে তুই, তংকর, অসভ্য, অশালীন ভাষায় বিএনপি ও জামাতের ভগবান, তোকে পিটানি দেব বাঙ্গালি কত ফাজিল তুই জানিস না এবং নির্বাচন প্রসঙ্গে তুই একটি বালও ছিড়তে পারবি না এবং তাকে পিটানি দেওয়ার হুমকি সহ বিভিন্ন তুচ্ছ তাচ্ছিল্য ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিঃ জোবাইডেন সহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডঃ মোহাম্মদ ইউনুস সাহেবের সম্বন্ধেও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন যাহা হাজার কোটি টাকার মানহানির শামিল বটে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর