এনএসইউ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় কাভার্ডভ্যান চালক কারাগারে 

সময় ট্রিবিউন ডেস্ক | ৪ এপ্রিল ২০২৩, ২১:৫৩

সংগৃহীত
রাজধানীর লালবাগের বেড়িবাঁধ এলাকায় কাভার্ডভ্যানের চাপায় নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) শিক্ষার্থী সানজিদা আক্তার তামান্না (২৭) নিহতের ঘটনায় করা মামলায় কাভার্ডভ্যানের চালক শামীমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গত ৩১ মার্চ রাজধানীর ধানমন্ডি আবাহনী মাঠের সামনে এই দুর্ঘটনা ঘটে। 
 
আজ মঙ্গলবার (৪ এপ্রিল) একদিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
 
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশেক ইমামের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
 
এর আগে গত রোববার (২ এপ্রিল) আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
মামলা সূত্রে জানা যায়, নিহত সানজিদা আক্তার তামান্না নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গত ৩১ মার্চ রাজধানীর ধানমন্ডি আবাহনী মাঠের সামনে থেকে মোটরসাইকেলে করে লালবাগ হয়ে কামরাঙ্গীরচরের বাসায় যাচ্ছিলেন তিনি। লালবাগ বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে পেছনে বসা সানজিদা পড়ে যান। এসময় কাভার্ডভ্যানটি সানজিদার ওপর দিয়ে চলে যায়।
 
পরে খবর পেয়ে সানজিদাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে এ ঘটনায় লালবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়।
 
জানা যায়, নিহত শিক্ষার্থী সানজিদার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়। তিনি রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় থাকতেন। 
 
এসটি/এসকে 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর