টিসিবির পণ্য বিক্রি করায় মুদি ব্যবসায়ী কারাগারে

সময় ট্রিবিউন ডেস্ক | ২৯ মার্চ ২০২৩, ২১:৩২

সংগৃহীত

বরগুনার তালতলীতে একটি মুদি দোকানে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি করায় বিক্রেতাকে ১৪ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত বিক্রেতার নাম অনিল চন্দ্র শীল। 

গত মঙ্গলবার (২৮ মার্চ) রাতে এই কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালতলী উপজেলার নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা।

তিনি বলেন, দোকানে টিসিবি পণ্য মজুদ রাখা ও বিক্রির অভিযোগে দোকান মালিককে 'অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৮৬০' এর ১৮৮ ধারায় ১৪ দিনের কারাদণ্ড দেওয়া হয়। তবে ওই দোকান মালিক টিসিবির পণ্য কোথা থেকে পেয়েছেন তার নাম প্রকাশ করেননি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তালতলী বাজারের অনিল চন্দ্র শীলের মুদি দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই দোকান থেকে ৭২ লিটার সয়াবিন তেল, ৮০ কেজি মসুরের ডাল ও ৪১ কেজি চিনি উদ্ধার করা হয়।

এসটি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর