নুরের বিরুদ্ধে চট্টগ্রামে ডিজিটাল আইনে মামলা

সময় ট্রিবিউন | ১৫ জুন ২০২২, ০১:৪৬

নুরুল হক নুর-ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে।

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে কুৎসা, মিথ্যা, বানোয়াট ও কটূক্তি করার অভিযোগে মঙ্গলবার (১৪ জুন) দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫, ২৯ ও ৩১ ধারায় মামলাটি দায়ের করেছেন অ্যাডভোকেট শাহরিয়ার ইয়াছির আরাফাত (তানিম)।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট মো. ইব্রাহিম হেসেন চৌধুরী বাবুল। তিনি বলেন, আদালত শুনানি শেষে সিআইডিকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে বাদী অ্যাডভোকেট শাহরিয়ার ইয়াসির আরাফাত উল্লেখ করেছেন, গত ১ জুন বাংলাদেশ ছাত্র যুব অধিকার পরিষদের নামে সমাবেশ ডেকে বাংলাদেশ সরকারসহ বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বিরুদ্ধে আসামি নুরুল হক নুর ছাত্রলীগ ও যুবলীগকে গুন্ডালীগ বলে আখ্যায়িত করেছেন। এছাড়া শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের বিরুদ্ধে চট্টগ্রামের আরেক গুন্ডা, উন্মাদ বলে মন্তব্য করেছেন। এছাড়াও সরকারবিরোধী বক্তব্য, সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বার্তা বলে

আসামি ও তার দলীয় লোকজন অশ্লীল বাক্য আক্রমণাত্মক ভীতি প্রদর্শক মিথ্যা তথ্য উপাত্ত ভিডিও আসামির নিজের ব্যবহৃত Bangla News BD নামক ফেসবুক পেজ থেকে পোস্ট করেন। এছাড়া আসামি নুরুল হক নুর নামের ফেসবুক আইডি থেকেও এসব বক্তব্য সম্বলিত ভিডিও প্রচার করেন।

মামলার বাদী শাহরিয়ার ইয়াছির আরাফাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন। তাই মহিবুল হাসান চৌধুরী সম্পর্কে আসামি ইচ্ছাকৃতভাবে মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও মানহানীকর বক্তব্যের ভিডিও আসামি নিজের ফেসবুকে প্রচার করায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের