রাজশাহীর আড়ানির পৌর মেয়র আবারও গ্রেপ্তার

সময় ট্রিবিউন | ৮ জুন ২০২২, ০০:৩৭

আড়ানি পৌরসভার মেয়র মুক্তার আলী-ফাইল ছবি

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি পৌরসভার মেয়র মুক্তার আলীকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার গভীর রাতে পৌরসভার পিয়াদাপাড়া মহল্লার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি রবিউল ইসলাম বলেন, মেয়রের বিরুদ্ধে অস্ত্র আইনের একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলেও নিম্ন আদালতে হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। এর ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি জানান, দুপুরে মেয়রকে আদালতে পাঠানো হবে ।

কলেজ শিক্ষককে পেটানোর মামলায় গত বছরের ৬ জুলাই পুলিশ মেয়র মুক্তার আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান তিনি। তবে বাড়িতে তাল্লাশি করে অস্ত্র, মাদক ও প্রায় এক কোটি টাকা উদ্ধার করা হয়। এ সময় মেয়রের স্ত্রী ও তার ভাতিজাকে গ্রেপ্তার করে পুলিশ।

এর দুইদিন পর ৮ জুলাই রাতে পাবনার ঈশ্বরদী থেকে গ্রেপ্তার হন মুক্তার আলী। ১২ জুলাই স্থানীয় সরকার বিভাগ তাকে সাময়িক বরখাস্তও করে। তিনি কয়েকমাস কারাগারে ছিলেন। পরে জামিনে বের হয়ে উচ্চ আদালতের মাধ্যমে মেয়রের দায়িত্ব ফিরে পান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের