১০ ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত

সময় ট্রিবিউন | ১৪ ডিসেম্বর ২০২৩, ১৭:১৬

সংগৃহীত ছবি

দেশের ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে পাঠানো ব্যাংকার্স সিলেকশন কমিটির পরিচালক (চলতি দায়িত্ব) মো. রফিকুল ইসলামের সই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া প্রার্থীদের এসএমএসের মাধ্যমেও পরীক্ষা স্থগিতের তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তি বলা হয়েছে, ‘আগামী ২৩ ডিসেম্বর তারিখের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের সদস্যভুক্ত ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ২০২১ সালভিত্তিক অফিসার (জেনারেল)-এর ২ হাজার ৭৭৫টি শূন্যপদে নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠিতব্য প্রিলিমিনারি পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।’ পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় যথাসময়ে প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিসার (সাধারণ) পদে ২ হাজার ৭৭৫ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে ব্যাংকার্স সিলেকশন কমিটি।

এর মধ্যে সোনালী ব্যাংকে এক হাজার ৫৪টি, জনতা ব্যাংকে ৩০২টি, অগ্রণী ব্যাংকে এক হাজার, রূপালী ব্যাংকে ১৫টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৩৫টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে ২৭৫টি, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ২৪টি, প্রবাসী কল্যাণ ব্যাংকে ১৯টি, কর্মসংস্থান ব্যাংকে ৪৫টি এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ৯টি শূন্যপদ রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের