৮৪ বিসিএস প্রার্থীকে নিয়োগ দিতে হাইকোর্টের নির্দেশ

সময় ট্রিবিউন | ৬ জানুয়ারী ২০২২, ০১:৫১

হাইকোর্ট-ফাইল ছবি

৩৬, ৩৭ ও ৩৯তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ৮৪ জন প্রার্থীকে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদালত একইসঙ্গে তাদেরকে নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ রাখার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন।

এই রায়ের অনুলিপি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়োগ দিতে বুধবার সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি মামনুন রহমান ও খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

সরকারের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে প্রার্থীদের দায়ের করা ৪টি আলাদা রিট আবেদনের শুনানির পর এই রায় ঘোষণা করা হয়েছে।

রিট আবেদনকারীদের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া জানান, প্রার্থীরা ৩৬, ৩৭ ও ৩৯তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) তাদেরকে নিয়োগ দিতে সরকারকে সুপারিশ করেছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যা না দিয়েই তাদেরকে নিয়োগ দিচ্ছিল না, যা অবৈধ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর