কসোভোর নতুন প্রেসিডেন্ট হলেন ভিজোসা ওসমানি

সময় ট্রিবিউন | ৬ এপ্রিল ২০২১, ০৩:২৯

কসোভোর নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন ভিজোসা ওসমানি। ছবি : রয়টার্স

কসোভোর নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ভিজোসা ওসমানি। দেশটির পার্লামেন্টের সদস্যরা ভোটের মাধ্যমে গতকাল রোববার তাঁকে নির্বাচিত করেন।

আগামী পাঁচ বছরের জন্য কসোভোর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন ৩৮ বছর বয়সী এ নারী। যুদ্ধোত্তর কসোভোর সপ্তম ও দ্বিতীয় নারী প্রেসিডেন্ট ভিজোসা ওসমানি। এর আগে ওসমানি দেশটির পার্লামেন্টের স্পিকার ছিলেন। খবর আল জাজিরার।

গত নভেম্বরে প্রেসিডেন্ট পদ থেকে হাশিম থাচি পদত্যাগ করলে সাময়িকভাবে ওই পদে আসীন হন ভিজোসা ওসমানি। হাশিম থাচি কসোভোর স্বাধীনতাযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর