যুক্তরাষ্ট্রের উপহারের আরও ১৮ লাখ ডোজ টিকা দেশে পৌঁছাল

সময় ট্রিবিউন | ২০ ডিসেম্বর ২০২১, ০৭:১৩

ফাইজারের টিকা-ফাইল ছবি

যুক্তরাষ্ট্র সরকার কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে উপহার দেওয়া আরও ১৭ লাখ ৮০ হাজার ডোজ ফাইজারের টিকা দেশে পৌঁছেছে।

রোববার ঢাকার মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে যুক্তরাষ্ট্র থেকে উপহারের মোট ১ কোটি ৮৫ লাখ টিকা পেলো বাংলাদেশ।

মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার এক বিবৃতিতে বলেছেন, আমরা ফাইজার ভ্যাকসিনের আরেকটি চালান দিতে পেরে গর্বিত। আমরা বাংলাদেশকে যত বেশি সম্ভব টিকা দেওয়ার গতি বজায় রাখতে সহায়তা করেছি।

তিনি আরও বলেছেন, এ বছরের শেষের দিকে ৪০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য পূরণে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে।

২০২২ সালের মধ্যে বিশ্বজুড়ে ফাইজার ভ্যাকসিনের এক বিলিয়ন ডোজ প্রদান করা বিশ্বব্যাপী করোনা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির একটি অংশ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের