টিকার এসএমএস পেতে সমস্যার কারণ জানালেন স্বাস্থ্য অধিদপ্তর

সময় ট্রিবিউন | ৮ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৬

স্বাস্থ্য অধিদপ্তরের লোগো-ফাইল ছবি

কেন্দ্রগুলোতে সক্ষমতার চেয়ে বেশি নিবন্ধন হওয়ায় করোনাভাইরাসের টিকাগ্রহণের এসএমএস পেতে সমস্যার হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।

বুধবার দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ কথা জানান তিনি।

টিকার এসএমএস পেতে সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, কেন্দ্রে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি নিবন্ধন হয়েছে। আমরা চেষ্টা করছি সমাধান করতে কিন্তু বাস্তবতা হলো একটি কেন্দ্রে নির্দিষ্ট পরিমাণ টিকা এক দিনে দেওয়া যায়। তার চেয়ে বেশি টিকা দিতে গেলে হয়তো আমাদের অনেক কিছু আপোস করতে হবে। সেখানে স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি আছে। সেগুলোকে সমাধান করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আশা করি, সহসা আমরা আশার বাণী শোনাতে পারবো।

নাজমুল ইসলাম বলেন, গত সাত দিনে শেষের দিকে এসে শতকরা হিসেবে শনাক্তের হার ১০ শতাংশের নিচে আছে। এই ধারাটি অব্যাহত থাকুক তাহলে আমরা খানিকটা স্বস্তিতে থাকতে পারি।

তিনি বলেন, গত ৩০ দিনে সংক্রমণ নিম্নমুখী আছে। সেটি ধরে রাখার জন্য আমাদের আরও বেশি সচেতনতার পরিচয় দিতে হবে। গত চার দিন ধরে শনাক্তের হার ১০ শতাংশের নিচে আছে। আমাদের প্রত্যাশা, এটি আরও কমে গেলে আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার কাজটি সহজ হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের