জানুয়ারির মধ্যে আসবে সাড়ে ১৬ কোটি টিকা: স্বাস্থ্যমন্ত্রী

সময় ট্রিবিউন | ২ সেপ্টেম্বর ২০২১, ২২:২৬

ছবি : সংগৃহীত

চলতি সেপ্টেম্বর মাস থেকে আগামী জানুয়ারির মধ্যে দেশে করোনাভাইরাস প্রতিরোধী আরও সাড়ে ১৬ কোটি ডোজ টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা প্রতিরোধী আরও সাড়ে ১৬ কোটি ডোজ টিকা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেপ্টেম্বর থেকে আগামী জানুয়ারির মধ্যে টিকাগুলো দেশে আসবে।

তিনি বলেন, ইতোমধ্যে টিকা নেওয়ার জন্য ৩ কোটি ৮৩ লাখ নিবন্ধন হয়েছে। ১ কোটি ৮৬ লাখ মানুষ করোনা টিকার প্রথম ডোজ নিয়েছে। আর দ্বিতীয় ডোজ নিয়েছে ৮২ লাখ মানুষ। এছাড়া ১ কোটি ২২ লাখ টিকা হাতে আছে।

দেশের করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রমণের হার এখন ১১ শতাংশে নেমে এসেছে। এটা আগে ৩২ শতাংশ ছিল। আপনারা জানেন, শিল্পকারাখানাসহ অনেক কিছুই খুলে দেয়া হয়েছে। তবে ভালো খবর হলো সংক্রমণের হার কমে যাচ্ছে।

তিনি আরও বলেন, হাসপাতালে এখন রোগীর চাপ কমছে। হাসপাতালের ৭৫ শতাংশ বেড খালি আছে। করোনা রোগীর সংখ্যা কমেছে, মৃত্যুর হারও কমেছে। তবে আমাদের সব ধরণের সুরক্ষা মেনে চলতে হবে। মেনে না চললে সংক্রমণ আবার বাড়ার সম্ভাবনা রয়েছে। গতবার যেভাবে হয়েছিল। করোনা এখনও চলে যায়নি।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের