করোনায় এখন পর্যন্ত কোন বিভাগে মোট কতজনের মৃত্যু হলো

সময় ট্রিবিউন | ৩০ আগষ্ট ২০২১, ২১:৫৭

ছবি : ইন্টারনেট

করোনাভাইরাসে দেশে এখন পর্যন্ত মোট ২৬ হাজার ১৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ঢাকা বিভাগে এখন পর্যন্ত মোট মারা গেছেন ১১ হাজার ৩৭১ জন, যা মোট মৃত্যুর ৪৩ দশমিক ৭১ শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ ৫২০৪ জন মারা গেছেন চট্টগ্রাম বিভাগে। এই বিভাগে মৃত্যুর পরিমাণ মোট মৃত্যুর ২০ শতাংশ।

তৃতীয় সর্বোচ্চ ৩৩৯৭ জন মারা গেছেন খুলনা বিভাগে, যা মোট মৃত্যুর ১৩ দশমিক ০৬ শতাংশ।

এছাড়া রাজশাহী বিভাগে ১৯২৮ জন (৭ দশমিক ৪১ শতাংশ), রংপুর বিভাগে ১২৯৮ জন (৪ দশমিক ৯৯ শতাংশ), সিলেট বিভাগে ১১৩১ জন (৪ দশমিক ৩৫ শতাংশ), বরিশাল বিভাগে ৮৯২ জন (৩ দশমিক ৪৩ শতাংশ) ও ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ৭৯৪ জন (৩ দশমিক ০৫ শতাংশ)।

দেশে এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৮৯৮ জন এবং নারী ৯ হাজার ১১৭ জন। শতাংশ হিসাবে করোনায় মোট মৃত ব্যক্তির ৬৪ দশমিক ৯৫ শতাংশ বা দুই-তৃতীয়াংশ পুরুষ, ৩৫ দশমিক ০৫ শতাংশ নারী।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের