অতিমারি করোনায় চট্টগ্রামে ও কুষ্টিয়ায় ৪ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ২৮ আগষ্ট ২০২১, ১৭:৫৯

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ড-ফাইল ছবি

অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম নগরীতে গত ২৪ ঘণ্টায় দুই জন মারা গেছেন। এ নিয়ে চট্টগ্রামে মোট এক হাজার ২১১ জন মারা গেছেন।

একই সময়ে নয়টি ল্যাবে এক হাজার ৭০০টি নমুনা পরীক্ষা করে ১৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শতকরা হিসেবে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯৮ হাজার ৭২৪ জনে দাঁড়িয়েছে।

শনিবার জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্র আরও জানায়, উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত রোগীর মধ্যে ১৯ জনের বাড়ি লোহাগাড়া উপজেলায়। এ ছাড়া, সাতকানিয়া উপজেলার আট জন, বাঁশখালী উপজেলার দুই জন, আনোয়ারার একজন, চন্দনাইশ উপজেলার দুই জন, বোয়ালখালীর একজন, রাঙ্গুনিয়ার একজন, রাউজানের ১৩ জন, ফটিকছড়ির দুই জন, হাটহাজারীর ১৩ জন, সীতাকুণ্ডের পাঁচ জন, মীরসরাইয়ের পাঁচ জন ও একজন সন্দ্বীপ উপজেলার বাসিন্দা।

এদিকে কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত একজন এবং করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৭২১ জন।

একই সময়ে জেলায় ১৯৪টি নমুনা পরীক্ষা করে ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৮ দশমিক ১৪ শতাংশ। কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৫৫২ জন।

গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়। এইসময়ে জেলায় সুস্থ হয়েছেন ৯২ জন।

করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম বলেন, বর্তমানে হাসপাতালে ৯৪ জন রোগী ভর্তি আছেন। জেলায় হোম আইসোলেশনে আছেন এক হাজার ২৬৪ জন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের