করোনায় চট্টগ্রামে ও কুষ্টিয়ার ১২ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ২৭ আগষ্ট ২০২১, ১৮:১৯

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ড-ফাইল ছবি

অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে চট্টগ্রাম নগরীতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ছয় জন মারা গেছেন। একই সময়ে ১২টি ল্যাবে এক হাজার ৬৭৩টি নমুনা পরীক্ষা করে ২৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২১ জনের বাড়ি মহানগর এলাকায় ও ১৪৮ জন ভিন্ন উপজেলার বাসিন্দা। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ০৭ শতাংশ।

শুক্রবার জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্র আরও জানায়, এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯৮ হাজার ৫৩৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মহানগর এলাকার ৭১ হাজার ৭৫৫ জন ও ২৬ হাজার ৭৮২ জন উপজেলা পর্যায়ের রোগী রয়েছেন। মহানগর এলাকার ৬৮২ ও উপজেলা পর্যায়ের ৫২৭ জনসহ মোট এক হাজার ২০৯ জন মারা গেছেন।

এদিকে কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ছয় জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২৫৬টি নমুনা পরীক্ষায় ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৮ দশমিক ৬৭ শতাংশ।

শুক্রবার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়। একই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ৯৭ জন। মারা যাওয়া করোনা রোগী কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০-শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আশরাফুল ইসলাম জানান, বর্তমানে হাসপাতালে ১০২ জন ভর্তি আছেন। জেলায় হোম আইসোলেশনে আছেন এক হাজার ২৫৪ জন।

এর আগের ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়। একই সময়ে ২৭৯টি নমুনা পরীক্ষায় ৫৪ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ১৯ দশমিক ৩৫ শতাংশ।

কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৫৫১ জন এবং মারা গেছেন ৭১৯ জন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের