সিনোফার্মের আরও ৬ কোটি ডোজ কিনবে বাংলাদেশ

সময় ট্রিবিউন | ১১ আগষ্ট ২০২১, ২০:৪৩

ফাইল ছবি

অতিমারি করোনাভাইরাসে প্রতিষেধক হিসেবে চীনের সিনোফার্ম থেকে আরও ছয় কোটি ডোজ ভ্যাকসিন কিনতে যাচ্ছে বাংলাদেশ।

বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

সভা শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, মোট ১৩ কোটি ৮২ লাখ মানুষকে ভ্যাকসিন দিতে হবে। এতে ২৭ কোটি ৬৪ লাখ ডোজ লাগবে। এখন পর্যন্ত দুই কোটি ৫৫ লাখ কিনেছি।

এ বিষয়ে মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন বলেন, আজকের অনুমোদিত ভ্যাকসিন নভেম্বর আসতে পারে।

এর আগে, সিনোফার্ম থেকে ১ দশমিক ৫ কোটি ডোজ ভ্যাকসিন কিনেছে সরকার। যার মধ্যে ৭০ লাখ ডোজ বাংলাদেশ পেয়েছে। তবে, চীন থেকে এখন পর্যন্ত পাওয়া গেছে ৮১ লাখ ডোজ। যার মধ্যে ১১ লাখ ডোজ উপহার হিসেবে দেওয়া হয়েছে।

কয়েকদিন আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ১৫ আগস্টের মধ্যে ৫৪ লাখ ভ্যাকসিন পাওয়া যাবে, যার ৩০ লাখ বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় আসবে।

উল্লেখ্য, কোভ্যাক্স সুবিধার আওতায় গতকালই চীনের সিনোফার্ম থেকে ১৭ লাখ ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের