ডেঙ্গু কেড়ে নিল সাংবাদিক সারওয়ারের একমাত্র সন্তানকে

সময় ট্রিবিউন | ৫ আগষ্ট ২০২১, ২১:৩২

শাবাব সারোয়ার-ফাইল ছবি

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে এটিএন নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর সারওয়ার হোসেনের একমাত্র সন্তান শাবাব সারোয়ার (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার রাতে স্কয়ার হাসপাতালে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ১০ বছর বয়সী শাবাব আইডিয়াল স্কুলের বনশ্রী শাখার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।

শাবাব গত শনিবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হলে মস্তিস্কে সংক্রমণ হয়ে থাকতে পারে বলে সন্দেহ করেন চিকিৎসকরা। সেদিনই তাকে শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্র-পিআইসিইউতে স্থানান্তর করা হয়। বুধবার শাবাবকে লাইফ সাপোর্ট দেয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত তার জীবন রক্ষা করা যায়নি।

সারওয়ার হোসেনের একমাত্র ছেলে শাবাবের অকাল মৃত্যুতে সাংবাদিক কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের