করোনায় ২৬ জেলায় ১৭০ জনের প্রাণহানি

সময় ট্রিবিউন | ২ আগষ্ট ২০২১, ২০:২৬

ছবি : ইন্টারনেট

মহামারি করোনায় নাজেহাল অবস্থা দেশের। গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে দেশের ২৬ জেলায় ১৭০ জনের মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে একদিনে সর্বোচ্চ ৩১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বরিশালের ২২, ভোলার ৬, পটুয়াখালীর ২ এবং পিরোজপুরের একজন রয়েছেন।

রাজশাহী বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বগুড়ায় ২৬ জন, রাজশাহীর ৭, পাবনার ৫, নওগাঁর ২ এবং নাটোরে একজন করে মারা গেছেন।

অন্যদিকে, চট্টগ্রাম বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছে ২৩ জন। এর মধ্যে চট্টগ্রামের ১১, কুমিল্লার ৯ এবং চাঁদপুরের ৮ জন রয়েছেন। খুলনা বিভাগে করোনা ও উপসর্গে ২০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে খুলনার ৬, কুষ্টিয়ার ৯, চুয়াডাঙ্গায় ৭ জন, ঝিনাইদহে ৩ এবং সাতক্ষীরার ৫ জন রয়েছেন।

ময়মনসিংহ বিভাগে মারা গেছে ২৬ জন। এর মধ্যে ময়মনসিংহের ১৭, জামালপুর, শেরপুর ও নেত্রকোনার ৩ জন করে রয়েছেন।

এছাড়া করোনা ও উপসর্গ নিয়ে কি‌শোরগ‌ঞ্জে ৫ জন, দিনাজপুরে ৫, ফরিদপুরে ৬ এবং টাঙ্গাইলে ৪ জন, কুড়িগ্রাম ১ জন, পঞ্চগড় ১ জন মারা গেছেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের