রামেকে করোনায় আরও ১৮ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ১ আগষ্ট ২০২১, ১৭:৩৫

ছবি : ইন্টারনেট

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে এই ১৮ জন মারা গেছেন। এরমধ্যে রাজশাহীর ছয়জন, নাটোরের চারজন, নওগাঁ ও পাবনার তিনজন করে এবং কুষ্টিয়া ও চাঁপাইনবাবগঞ্জের একজন করে রোগী ছিলেন।

এদের মধ্যে নাটোরের তিনজন, রাজশাহীর দুজন এবং পাবনার একজন মিলে মোট ছয়জন করোনা পজিটিভ ছিলেন।

করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় মারা গেছেন পাঁচজন। এরমধ্যে রাজশাহীর দুজন এবং চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁর একজন করে রোগী ছিলেন। অন্য সাতজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। তাঁদের নমুনা পরীক্ষা করা হয়নি। মৃত ১৮ জনের মধ্যে ১১ জন পুরুষ ও সাতজন নারী।

রামেক হাসপাতালে জুলাই মাসে ৫৩৫ জনের মৃত্যু হয়েছে। এর আগে জুনে মারা গেছেন ৪০৫ জন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ জন। ছাড়পত্র পেয়েছেন ৪৬ জন। রোববার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৪১৮ জন। হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা ৫১৩টি।

শনিবার জেলায় আরটি-পিসিআর ও র‌্যাপিড এন্টিজেন মিলে জেলায় ১ হাজার ২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২৩৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ২৩ দশমিক ০২ শতাংশ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের