করোনা ভাইরাসে ১০ জেলায় ৮৯ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ৩১ জুলাই ২০২১, ২০:১১

ছবি : ইন্টারনেট

করোনায় আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় ৮৯ জনের মৃত্যু হয়েছে। 

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ময়মনসিংহ জেলায়। এ জেলায় ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে আটজন করোনায় এবং আটজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গত ২৪ ঘণ্টায় ৬৫৩টি নমুনা পরীক্ষা করে ২০৭ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ৩১ দশমিক ৭৪ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।

এর পরই রয়েছে বরিশাল। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে ছয়জন এবং করোনায় আটজন মারা গেছেন। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৩২২ জন। শনাক্তের হার ৫৬ দশমিক ২১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে করোনা ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এ বিভাগে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭২ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৪ দশমিক ৩২ ভাগ।

কুমিল্লায় করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। খুলনায়- ৪ জন, চট্টগ্রামে- ৪ জন, দিনাজপুর- ৩ জন, কুষ্টিয়ায়- ৭ জন, বগুড়ায়- ৯ জন এবং চুয়াডাঙ্গায়- ৭ জন।

এদিকে গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে ২১২ জনের মৃত্যুর খবর জানানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের