২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১০৪ জন ডেঙ্গু রোগী

সময় ট্রিবিউন | ২৪ জুলাই ২০২১, ২২:৩০

ছবি : ইন্টারনেট

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত কমপক্ষে আরও ১০৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে দেশে মোট এক হাজার ৫৭৪ জনের ডেঙ্গু ধরা পড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর (ডিজিএইচএস)।

শনিবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক (মেডিক্যাল) ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ১০৪ জন রোগীর মধ্যে সরকারি ও স্বায়ত্ত্বশাসিত হাসপাতালে ৩১ জন ও বেসরকারি হাসপাতালে ৭৩ জন ভর্তি রয়েছেন। সরকারি ও স্বায়ত্ত্বশাসিত হাসপাতালগুলোর মধ্যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে ২১ জন, ঢাকা শিশু হাসপাতালের ৫ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৯ জন রয়েছেন।

এছাড়া রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে সর্বমোট ভর্তি ৭৩ জনের মধ্যে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ৭ জন, ইবনে সিনা হাসপাতাল ধানমন্ডিতে ১ জন, স্কয়ার হাসপাতাল ৮ জন, সেন্ট্রাল হাসপাতাল ধানমন্ডিতে ৯ জন, গ্রীন লাইফ হাসপাতালে ৩ জন ,ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইলে ৩ জন, খিদমাহ হাসপাতাল খিলগাঁওয়ে ৬ জন, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, এভারকেয়ার হাসপাতালে ৬ জন, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের ১ জন, বিআরবি হসপিটালস লিমিটেড-এ ১ জন,বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ২ জন, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, সালাউদ্দিন হাসপাতালে ২ জন,পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন এবং উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ১ জন ভর্তি হন।

পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্য়ন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট ১ হাজার ৫৭৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ১৪৯ জন রোগী।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের